1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalihatipratidin@gmail.com : kalihatipratidin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
হানি ট্র্যাপ চক্রের তিন নারীসহ বেশ কয়েকজন এখন কারাগারে। কালিহাতীতে কৃষি জমির মালিকানা, ডিজিটাল সেবা ও জলবায়ু সংকট: মাঠপর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা প্রশাসকের সঙ্গে কালিহাতী উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত এলেঙ্গায় অপরাধের জাল! মাদক, চাঁদাবাজি ও ‘হানিট্র্যাপ’ ঘিরে তোলপাড় কালিহাতী পৌর ৪নং ওয়ার্ড দক্ষিণ বেতডোবা পূজা মণ্ডপ পরিদর্শন ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান ন্যাশনাল ব্যাংক কালিহাতী শাখায় উৎসবমুখর পরিবেশে গ্রাহকসেবা প্রদান কালিহাতী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত, চালক-ব্যবসায়ীদের দেওয়া হলো সতর্কবার্তা মসজিদের পাশে প্লাস্টিক পুড়িয়ে বার্নিশ অয়েল তৈরির অভিযোগ বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ গ্রামবাসী, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি কালিহাতীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কালিহাতীতে বাংলাদেশ বেতারের প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৪২ Time View

কালিহাতীতে বাংলাদেশ বেতারের প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

​নিজস্ব প্রতিবেদক কালিহাতী (টাঙ্গাইল):

টাঙ্গাইলের কালিহাতীতে যুবসমাজকে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ বেতারের জনপ্রিয় প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’-এর বহিরাঙ্গন রেকর্ড অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৩ অক্টোবর) সকাল ১১ টায় কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তরুণদের প্রত্যক্ষ অংশগ্রহণে এ অনুষ্ঠানটির ধারণকাজ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে “দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিকল্পিত পরিবার গঠন, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রজনন স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উন্মুক্ত আলোচনায় অংশ নেয় এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক নানা প্রশ্ন ও মতামত তুলে ধরে।

​বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সহযোগিতা প্রদান করে ‘সমাপ্ত ৪্থ সেক্টর কর্মসূচীর অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্য সেবার অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন প্রকল্প।

​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী আনিসুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার, কালিহাতী থানার ওসি মোঃ কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী রানী দে, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, কালিহাতী প্রেসক্লাবে সাবেক সভাপতি রশিদ আহাম্মদ আব্বাসী, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছুর রহমান শেলী, সাধারণ সম্পাদক মনির হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধারণকৃত এই প্রামাণ্য অনুষ্ঠানটি শীঘ্রই বাংলাদেশ বেতারের নিয়মিত অনুষ্ঠানমালায় প্রচার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com