1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalihatipratidin@gmail.com : kalihatipratidin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
হানি ট্র্যাপ চক্রের তিন নারীসহ বেশ কয়েকজন এখন কারাগারে। কালিহাতীতে কৃষি জমির মালিকানা, ডিজিটাল সেবা ও জলবায়ু সংকট: মাঠপর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা প্রশাসকের সঙ্গে কালিহাতী উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত এলেঙ্গায় অপরাধের জাল! মাদক, চাঁদাবাজি ও ‘হানিট্র্যাপ’ ঘিরে তোলপাড় কালিহাতী পৌর ৪নং ওয়ার্ড দক্ষিণ বেতডোবা পূজা মণ্ডপ পরিদর্শন ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান ন্যাশনাল ব্যাংক কালিহাতী শাখায় উৎসবমুখর পরিবেশে গ্রাহকসেবা প্রদান কালিহাতী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত, চালক-ব্যবসায়ীদের দেওয়া হলো সতর্কবার্তা মসজিদের পাশে প্লাস্টিক পুড়িয়ে বার্নিশ অয়েল তৈরির অভিযোগ বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ গ্রামবাসী, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি কালিহাতীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কালিহাতীতে জমিসংক্রান্ত বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৭ Time View

কালিহাতীতে জমিসংক্রান্ত বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
​
নিজস্ব প্রতিবেদক টাঙ্গাইল:
টাঙ্গাইলের কালিহাতীতে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে শহিদুল ইসলাম মন্ডল (৬০) নামের এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত শহিদুল ইসলাম চরহামজানী গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে।
​শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরহামজানী গ্রামে জাহাঙ্গীর আলম বিএম কলেজের পূর্বপাশে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পটল বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন শহিদুল ইসলাম। পথিমধ্যে একই গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে ইউসুফ আলী (মেকার) পূর্বশত্রুতার জেরে তাঁর ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। শহিদুলের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়।
​পরবর্তীতে স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণসহ অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com