
নিজস্ব প্রতিবেদক, কালিহাতী (টাঙ্গাইল)
টাঙ্গাইলের কালিহাতীতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোঃ রায়হান ওরফে লিজন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানা পুলিশের একটি বিশেষ দল ২৬ সেপ্টেম্বর অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার নিজ বসতবাড়ি থেকে মোঃ রায়হান ওরফে লিজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত লিজনের বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। পুলিশের অভিযানে পরোয়ানা তামিল করে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply