1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalihatipratidin@gmail.com : kalihatipratidin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
হানি ট্র্যাপ চক্রের তিন নারীসহ বেশ কয়েকজন এখন কারাগারে। কালিহাতীতে কৃষি জমির মালিকানা, ডিজিটাল সেবা ও জলবায়ু সংকট: মাঠপর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা প্রশাসকের সঙ্গে কালিহাতী উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত এলেঙ্গায় অপরাধের জাল! মাদক, চাঁদাবাজি ও ‘হানিট্র্যাপ’ ঘিরে তোলপাড় কালিহাতী পৌর ৪নং ওয়ার্ড দক্ষিণ বেতডোবা পূজা মণ্ডপ পরিদর্শন ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান ন্যাশনাল ব্যাংক কালিহাতী শাখায় উৎসবমুখর পরিবেশে গ্রাহকসেবা প্রদান কালিহাতী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত, চালক-ব্যবসায়ীদের দেওয়া হলো সতর্কবার্তা মসজিদের পাশে প্লাস্টিক পুড়িয়ে বার্নিশ অয়েল তৈরির অভিযোগ বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ গ্রামবাসী, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি কালিহাতীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের কোপে ট্রাক চালক নিহত, আটক ১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৬৪ Time View

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের কোপে ট্রাক চালক নিহত, আটক ১

নিজস্ব প্রতিবেদক কালিহাতী (টাঙ্গাইল):
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ছিনতাইকারীদের হামলায় মো. রাজীব হোসেন নামের এক পাথরবোঝাই ট্রাকের চালক নিহত হয়েছেন।

রোববার (০৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভাস্থ ‘শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজ’-এর সামনে এ ঘটনা ঘটে।

​নিহত রাজীব হোসেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে পাথরবোঝাই একটি ট্রাক কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে এলেঙ্গা এলাকায় মহাসড়কের পাশে ট্রাকটি থামিয়ে চালক রাজীব হোসেন প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। এ সময় ওঁৎ পেতে থাকা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে।
​রাজীবের চিৎকারে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ছিনতাইকারী চক্রের সদস্য মিন্টু (৩২)-কে ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আটক মিন্টু কালিহাতী উপজেলার এলেঙ্গা উত্তরপাড়া এলাকার শহীদ মিয়ার ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত আরও ৩-৪ জন ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিহাতী থানার ওসি মোঃ কাইয়ুম খান সিদ্দিকী জানান,ঘটনাস্থল থেকে মিন্টু নামের একজনকে আটক করা হয়েছে এবং বাকিদের আটক করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com