
কালিহাতীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক : মো নিহাল খান
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার(১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সার্বিক সহযোগিতায় র্যালী, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচি পালনে কারিগরি সহযোগিতা প্রদান করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাইম আল সালাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা দুর্যোগের ঝুঁকি হ্রাস ও স্থানীয় পর্যায়ে আগাম প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে বজ্রপাত, বন্যা, ঘূর্ণিঝড় ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষায় সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগকে হয়তো সম্পূর্ণ রোধ করা সম্ভব নয়, তবে পূর্বপ্রস্তুতি ও পারিবারিক সচেতনতা বজায় রাখলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। প্রতিটি ঘর থেকেই আমাদের দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু করতে হবে।
কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply