1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalihatipratidin@gmail.com : kalihatipratidin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
হানি ট্র্যাপ চক্রের তিন নারীসহ বেশ কয়েকজন এখন কারাগারে। কালিহাতীতে কৃষি জমির মালিকানা, ডিজিটাল সেবা ও জলবায়ু সংকট: মাঠপর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা প্রশাসকের সঙ্গে কালিহাতী উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত এলেঙ্গায় অপরাধের জাল! মাদক, চাঁদাবাজি ও ‘হানিট্র্যাপ’ ঘিরে তোলপাড় কালিহাতী পৌর ৪নং ওয়ার্ড দক্ষিণ বেতডোবা পূজা মণ্ডপ পরিদর্শন ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান ন্যাশনাল ব্যাংক কালিহাতী শাখায় উৎসবমুখর পরিবেশে গ্রাহকসেবা প্রদান কালিহাতী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত, চালক-ব্যবসায়ীদের দেওয়া হলো সতর্কবার্তা মসজিদের পাশে প্লাস্টিক পুড়িয়ে বার্নিশ অয়েল তৈরির অভিযোগ বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ গ্রামবাসী, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি কালিহাতীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৬৪ Time View

কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি গঠিত হয়েছে।

তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইন্সটিটিউটের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিনকে সভাপতি ও কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর হোসেন তালুকদারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠিত হয়েছে।

শনিবার(২৪ অক্টোবর) সকাল ১১টায় কালিহাতী বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি একেএম আব্দুল আউয়াল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি টাঙ্গাইল পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ কাদের, জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক কালেক্টরেট বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আঃ বাছেদ, টাঙ্গাইল জেলা বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মিজানুর রহমান আকন্দ,সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল লতিফ মন্ডল, টাঙ্গাইল জেলা কারিগরি শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, কালিহাতী উপজেলা বাকশিসের সভাপতি সাদিকুল ইসলাম,কালিহাতী উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি হাবীবুল বাসার তারেক, কালিহাতী উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আব্দুল আজিজ , অধ্যক্ষ গোলাম মোস্তফা, অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কালিহাতী উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তামীম আক্তার।এছাড়াও কালিহাতী উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতিতে সভাপতি পদে মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক পদে ফরহাদুজ্জামান ফরহাদ , বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতিতে সভাপতি পদে লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে হাজী আবুল হাসেম বিএম কলেজের তামীম আক্তার প্রামানিক , কারিগরি শিক্ষক সমিতিতে সভাপতি পদে প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম বিএম কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামকে সভাপতি ও হাজী আবু হাসেম বিএম কলেজের প্রভাষক শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া নেতৃত্বাধীন সংগঠন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com