1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalihatipratidin@gmail.com : kalihatipratidin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
হানি ট্র্যাপ চক্রের তিন নারীসহ বেশ কয়েকজন এখন কারাগারে। কালিহাতীতে কৃষি জমির মালিকানা, ডিজিটাল সেবা ও জলবায়ু সংকট: মাঠপর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা প্রশাসকের সঙ্গে কালিহাতী উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত এলেঙ্গায় অপরাধের জাল! মাদক, চাঁদাবাজি ও ‘হানিট্র্যাপ’ ঘিরে তোলপাড় কালিহাতী পৌর ৪নং ওয়ার্ড দক্ষিণ বেতডোবা পূজা মণ্ডপ পরিদর্শন ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান ন্যাশনাল ব্যাংক কালিহাতী শাখায় উৎসবমুখর পরিবেশে গ্রাহকসেবা প্রদান কালিহাতী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত, চালক-ব্যবসায়ীদের দেওয়া হলো সতর্কবার্তা মসজিদের পাশে প্লাস্টিক পুড়িয়ে বার্নিশ অয়েল তৈরির অভিযোগ বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ গ্রামবাসী, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি কালিহাতীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টাঙ্গাইল জেলা প্রশাসকের সঙ্গে কালিহাতী উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ

মো : নিহাল খান
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৫২ Time View

কালিহাতীতে জেলা প্রশাসক আবু সাঈদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : মো: নিহাল খান 

টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। সরকারি সেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম, জনসেবা নিশ্চিতকরণ, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে প্রশাসনের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জনসেবায় হয়রানি কমানোর নির্দেশ জেলা প্রশাসকের

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ সরকারি সেবাকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারি দপ্তরগুলো মূলত জনগণের সেবার জন্য প্রতিষ্ঠিত। তাই সাধারণ মানুষ যেন সহজে, দ্রুত ও হয়রানিমুক্তভাবে কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন, সে বিষয়ে প্রত্যেক কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ে সেবা প্রদান, জনভোগান্তি হ্রাস, দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন। পাশাপাশি প্রশাসনের প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করতে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় ও স্বচ্ছতার তাগিদ

জেলা প্রশাসক উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান। তিনি উন্নয়ন প্রকল্পের গুণগত মান বজায় রাখা, যথাসময়ে কাজ সম্পন্ন করা এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, ভূমিসেবা, স্থানীয় সরকার কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকারি সেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের মতামত তুলে ধরেন।

উপস্থিত ছিলেন যাঁরা

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তানজিন সুমি।

এ ছাড়া উপজেলা কৃষি বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (পিআইও), শিক্ষা বিভাগসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, দায়িত্ব পালনের বিভিন্ন দিক এবং জনসেবার মানোন্নয়নে বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় তুলে ধরেন। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকাণ্ডকে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভাকে স্থানীয় পর্যায়ে প্রশাসনিক সমন্বয় জোরদার এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সভা শেষে জেলা প্রশাসক আবু সাঈদ উপজেলা প্রশাসনের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে কালিহাতী উপজেলার উন্নয়ন এবং জনসেবার কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com