1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalihatipratidin@gmail.com : kalihatipratidin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় অবৈধ বালু ব্যবসায় কালিহাতী প্রশাসনের হানা, জরিমানা ৪ লাখ” শিক্ষার মানোন্নয়নে কালিহাতি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাদকবিরোধী অভিযান কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বদলি আদেশ কাগজেই! কালিহাতীতে দায়িত্ব ছাড়ছেন না প্রকৌশলী ছানোয়ার—পেছনে কার শক্তিশালী ‘খুঁটি জোর ’? লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ না থাকায় কালিহাতীতে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি কালিহাতীতে আগস্টজুড়ে ২৪ মোবাইল কোর্ট: ৭৩ মামলায় ১২ লাখ টাকার বেশি জরিমানা, কারাদণ্ড ৪৯ জনের অনিয়মের অভিযোগে বদলি হলেও চেয়ার ছাড়ছেন না কালিহাতী উপজেলা প্রকৌশলী ! এলেঙ্গা পৌলিতে অবৈধ সিসা ও মবিল কারখানা বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও

কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩

মো : নিহাল খান
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৩৫ Time View

কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়ে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫ টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পিচুরিয়া থেকে পাথালিয়া গ্রামের সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী ইমন তালুকদার (১৭) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি নারান্দিয়া ইউনিয়নের করুয়া গ্রামের দেলোয়ার তালুকদারের ছেলে। ইমন ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

অপরদিকে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া বাজারের সামনে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রায়হান (২০) নিহত হন। তিনি পারখী ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের খালেক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কস্তুরীপাড়া বাজারে ফুটবল খেলা দেখে ফেরার পথে একটি মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে রায়হান ঘটনাস্থলেই নিহত হন। আহত অপর তিনজনকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতরা কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com