
কালিহাতী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন গ্রেপ্তার
টেন্ডারে অংশগ্রহণকে কেন্দ্র করে বিএনপি-যুবদল নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির অভিযোগ
টাঙ্গাইল প্রতিনিধি: মো. মিজানুর রহমান (শামীম)
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের টেন্ডারে অংশগ্রহণকে কেন্দ্র করে যুবলীগ নেতা রফিকুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কালিহাতী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের একটি টেন্ডারে অংশগ্রহণের জন্য গেলে রফিকুল ইসলাম সুমনকে বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকর্মী টেন্ডারে অংশগ্রহণে বাধা দেন বলে অভিযোগ ওঠে। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে পুলিশ যুবলীগ নেতা রফিকুল ইসলাম সুমনকে থানা হেফাজতে নিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে টেন্ডারে বাধা দেওয়া, হাতাহাতি এবং গ্রেপ্তারের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।
Leave a Reply