1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalihatipratidin@gmail.com : kalihatipratidin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হানি ট্র্যাপ চক্রের তিন নারীসহ বেশ কয়েকজন এখন কারাগারে। কালিহাতীতে কৃষি জমির মালিকানা, ডিজিটাল সেবা ও জলবায়ু সংকট: মাঠপর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা প্রশাসকের সঙ্গে কালিহাতী উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত এলেঙ্গায় অপরাধের জাল! মাদক, চাঁদাবাজি ও ‘হানিট্র্যাপ’ ঘিরে তোলপাড় কালিহাতী পৌর ৪নং ওয়ার্ড দক্ষিণ বেতডোবা পূজা মণ্ডপ পরিদর্শন ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান ন্যাশনাল ব্যাংক কালিহাতী শাখায় উৎসবমুখর পরিবেশে গ্রাহকসেবা প্রদান কালিহাতী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত, চালক-ব্যবসায়ীদের দেওয়া হলো সতর্কবার্তা মসজিদের পাশে প্লাস্টিক পুড়িয়ে বার্নিশ অয়েল তৈরির অভিযোগ বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ গ্রামবাসী, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি কালিহাতীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কালিহাতীর নাগবাড়ীতে বিয়ের দাবিতে রুবেলের বাড়িতে দুই সন্তানের জননীর অবস্থান

মো : নিহাল খান
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৭৯ Time View

কালিহাতীর নাগবাড়ীতে বিয়ের দাবিতে রুবেলের বাড়িতে দুই সন্তানের জননীর অবস্থান

কালিহাতীতে বিয়ের আয়োজনের মধ্যেই প্রেমিকার অবস্থান, দুই বছরের সম্পর্কের দাবি দুই সন্তানের জননী

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধানগড়া গ্রামে প্রবাসফেরত যুবক রুবেলের বাড়িতে দুই দিন ধরে জেসমিন নামের এক নারী অবস্থান করছেন। রুবেলকে বিয়ের দাবিতে তিনি সেখানে অবস্থান ও অনশন করছেন বলে দাবি করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানগড়া গ্রামের আয়নাল হকের ছেলে রুবেল গত সোমবার (১০ আগস্ট) রাতে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। দেশে ফেরার পর আগামী শুক্রবার (১৪ আগস্ট) তার বিয়ের আয়োজন করা হয়। এ উপলক্ষে পাকুটিয়া গ্রামের প্রায় ১২০ জন আত্মীয়স্বজনকে নিয়ে ভোজের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ১০ লাখ টাকা কাবিন নির্ধারণ করে বিয়ের প্রস্তুতি চলছিল।
এরই মধ্যে জেসমিন রুবেলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের দাবি করে ১১ তারিখ মঙ্গলবার তার বাড়িতে অবস্থান নেন। জেসমিনের দাবি, টিকটকের মাধ্যমে রুবেলের সঙ্গে তার পরিচয় হয় এবং প্রায় দুই বছর ধরে তাদের সম্পর্ক রয়েছে। রুবেলের বিয়ের খবর জানতে পেরে তিনি তার বাড়িতে এসে বিয়ের দাবি জানান।
জেসমিনের ভাষ্য, রুবেলই তাকে তার বাড়িতে আসতে বলেছিলেন। পরে পরিবারের চাপের মুখে রুবেল বাড়ি থেকে চলে যান। জেসমিন বলেন, “আমি রুবেলকে বিয়ে করতে চাই।”
স্থানীয়ভাবে জানা গেছে, জেসমিন একই ইউনিয়নের দোয়ানীপাড়া গ্রামের সুজনের সঙ্গে প্রায় নয় বছর ধরে সংসার করছেন। তাদের দুই সন্তান রয়েছে। জেসমিনের স্বামী সুজন প্রায় দেড় বছর ধরে প্রবাসে অবস্থান করছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম লাভু বলেন, “ছেলে-মেয়ে উভয় পক্ষের কথা শুনে তাদের মতামতের ভিত্তিতে বিষয়টির মীমাংসা করতে চাই। রুবেলকে উপস্থিত করার কথা জানিয়েছি। সে এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে এ বিষয়ে রুবেলের সাথে ও তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও তাদের কাওকে পাওয়া যায়নি । বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com