1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalihatipratidin@gmail.com : kalihatipratidin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় অবৈধ বালু ব্যবসায় কালিহাতী প্রশাসনের হানা, জরিমানা ৪ লাখ” শিক্ষার মানোন্নয়নে কালিহাতি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাদকবিরোধী অভিযান কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বদলি আদেশ কাগজেই! কালিহাতীতে দায়িত্ব ছাড়ছেন না প্রকৌশলী ছানোয়ার—পেছনে কার শক্তিশালী ‘খুঁটি জোর ’? লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ না থাকায় কালিহাতীতে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি কালিহাতীতে আগস্টজুড়ে ২৪ মোবাইল কোর্ট: ৭৩ মামলায় ১২ লাখ টাকার বেশি জরিমানা, কারাদণ্ড ৪৯ জনের অনিয়মের অভিযোগে বদলি হলেও চেয়ার ছাড়ছেন না কালিহাতী উপজেলা প্রকৌশলী ! এলেঙ্গা পৌলিতে অবৈধ সিসা ও মবিল কারখানা বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও

কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ শুভ উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৬

মো : নিহাল খান
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৪৬ Time View

কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর শুভ উদ্বোধন, র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার(১৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন ঘোষণা করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের মাননীয় সংসদ সদস্য মো: লুৎফর রহমান মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সাইম আল সালাউদ্দিন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোঃ কাইয়ুম খান সিদ্দিকী, চিকিৎসক পরিষদের নেতা অধ্যাপক ডাঃ শাহ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরু, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার প্রমূখ।

​উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন অনুষ্ঠানের সদস্য সচিব ও উপজেলা মৎস্য অফিসার জাকিয়া আবেদীন।

​প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য মো: লুৎফর রহমান মতিন বলেন,মাছ চাষে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে। আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
​আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, মৎস্যজীবী এবং সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com