1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalihatipratidin@gmail.com : kalihatipratidin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় অবৈধ বালু ব্যবসায় কালিহাতী প্রশাসনের হানা, জরিমানা ৪ লাখ” শিক্ষার মানোন্নয়নে কালিহাতি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাদকবিরোধী অভিযান কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বদলি আদেশ কাগজেই! কালিহাতীতে দায়িত্ব ছাড়ছেন না প্রকৌশলী ছানোয়ার—পেছনে কার শক্তিশালী ‘খুঁটি জোর ’? লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ না থাকায় কালিহাতীতে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি কালিহাতীতে আগস্টজুড়ে ২৪ মোবাইল কোর্ট: ৭৩ মামলায় ১২ লাখ টাকার বেশি জরিমানা, কারাদণ্ড ৪৯ জনের অনিয়মের অভিযোগে বদলি হলেও চেয়ার ছাড়ছেন না কালিহাতী উপজেলা প্রকৌশলী ! এলেঙ্গা পৌলিতে অবৈধ সিসা ও মবিল কারখানা বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও

কালিহাতীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত কয়েকজন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫৬৭ Time View

কালিহাতীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত কয়েকজন

নিজস্ব (প্রতিবেদক)

টাঙ্গাইলের কালিহাতীতে মরহুম আনোয়ার হোসেন ভূইয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের মাথা ফাটে মাথায় তিনটা সেলাই দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে কালিহাতীর হাজী নওয়াব আলী উচ্চ বিদ্যালয় মাঠে সেমিফাইনাল ম্যাচটি শুরু হয়। এতে পাইকড়া ফুটবল একাদশের মুখোমুখি হয় সৈয়দ টিটন ফাউন্ডেশন আইসরা। খেলার একপর্যায়ে সৈয়দ টিটন ফাউন্ডেশন একটি গোল করে। পরে পাইকড়া ফুটবল একাদশ দুই গোল করে এগিয়ে যায় বলে সংশ্লিষ্টরা জানান।
খেলা শেষ হওয়ার আগে প্রায় ১৫ মিনিট থাকাকালীন পাইকড়া ফুটবল একাদশের একটি আক্রমণকে কেন্দ্র করে অফসাইডের সিদ্ধান্ত দেওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। খেলাটি পরিচালনার দায়িত্বে থাকা রেফারি সখীপুরের টাইগার নজরুল ইসলাম অফসাইডের সিদ্ধান্ত দেওয়ার পর পাইকড়া দলের সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে কয়েকজন দর্শক ও সমর্থক মাঠে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, এ সময় খেলা পরিচালনা কমিটির পক্ষের কয়েকজনের সঙ্গে পাইকড়া গ্রামের লোকজনের ধাক্কাধাক্কি ও সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন এবং একজনের মাথায় আঘাত লেগে রক্তাক্ত হওয়ায় তাৎক্ষণিক টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তি করলে মাথায় তিনটা সেলাই দেওয়া হয়। পরে ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খেলা সাময়িকভাবে বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হয়। পরে রাত ১২টার দিকে পাইকড়া ফুটবল একাদশের সহকারী কোষাধ্যক্ষ খেলা বন্ধ রাখার অনুরোধ জানিয়ে কালিহাতী থানায় লিখিত অভিযোগ করেন বলে জানা গেছে। এবং শনিবার দুপুরে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার বরাবর খেলা বন্ধের জন্য
পাইকড়া ফুটবল একাদশের সভাপতি আজমত মিয়া
অভিযোগ দেওয়া দেন।

খেলা দেখতে আসা একাধিক দর্শক বলেন, বিষয়টি দ্রুত সমাধান করে খেলা বন্ধ রাখা না হলে যেকোনো সময় আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তারা নিরাপদ পরিবেশে খেলা আয়োজনের দাবি জানান।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোঃ কাইয়ুম খান সিদ্দিকীর কাছে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি বলেন অভিযোগের ব্যাপারে কিছু যানা নেই।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার
এবিষয়ে বলেন, আমি ওসিকে বলে দিয়েছি কোন ঘটনা যেনো না হয়।

পাইকড়া ফুটবল একাদশ পরিচালনা কমিটির পক্ষ থেকে তারা জানান, আজকে বিকেলে কালিহাতী বনাম ঘাটাইল সেমি ফাইনাল হওয়ার কথা রয়েছে। খেলা সাময়িক বন্ধ না হলে যে কোন সময় অপ্রীতিকর গঠনে হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com