1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalihatipratidin@gmail.com : kalihatipratidin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
হানি ট্র্যাপ চক্রের তিন নারীসহ বেশ কয়েকজন এখন কারাগারে। কালিহাতীতে কৃষি জমির মালিকানা, ডিজিটাল সেবা ও জলবায়ু সংকট: মাঠপর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা প্রশাসকের সঙ্গে কালিহাতী উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত এলেঙ্গায় অপরাধের জাল! মাদক, চাঁদাবাজি ও ‘হানিট্র্যাপ’ ঘিরে তোলপাড় কালিহাতী পৌর ৪নং ওয়ার্ড দক্ষিণ বেতডোবা পূজা মণ্ডপ পরিদর্শন ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান ন্যাশনাল ব্যাংক কালিহাতী শাখায় উৎসবমুখর পরিবেশে গ্রাহকসেবা প্রদান কালিহাতী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত, চালক-ব্যবসায়ীদের দেওয়া হলো সতর্কবার্তা মসজিদের পাশে প্লাস্টিক পুড়িয়ে বার্নিশ অয়েল তৈরির অভিযোগ বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ গ্রামবাসী, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি কালিহাতীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

অনিয়মের অভিযোগে বদলি হলেও চেয়ার ছাড়ছেন না কালিহাতী উপজেলা প্রকৌশলী !

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৫৫ Time View

অনিয়মের অভিযোগে বদলি হলেও চেয়ার ছাড়ছেন না কালিহাতী উপজেলা প্রকৌশলী !

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেনের বিরুদ্ধে সরকারি বদলির আদেশ তোয়াক্কা না করে স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে।

গত ১৯ আগস্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে তাকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বদলির অফিস আদেশ দেওয়া হলেও, রহস্যজনক কারণে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে পুরনো চেয়ার আঁকড়ে ধরে আছেন বলে গুরুতর অভিযোগ ওঠেছে ।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ছানোয়ার হোসেনের বিরুদ্ধে কালিহাতী উপজেলায় দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঘুষ গ্রহণ, নিম্নমানের কাজ অনুমোদন ও স্থানীয় ঠিকাদারদের সঙ্গে সখ্যতা গড়ে তোলার মতো বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা এবং দাপ্তরিক কাজের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে দেলদুয়ার উপজেলায় সহকারি প্রকৌশলী পদে বদলি করা হয়। ​তবে বদলির নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেলেও তিনি তার দায়িত্ব হস্তান্তর করেননি।

​নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ঠিকাদার জানান, ছানোয়ার হোসেন বহাল থাকায় চলমান বহু উন্নয়ন প্রকল্পের বিল আটকে আছে এবং তিনি শেষ মুহূর্তে নিজের সুবিধা গুটিয়ে নিতেই দায়িত্ব হস্তান্তরে বিলম্ব করছেন।
গত ২৭ আগস্ট কালিহাতী উপজেলা প্রকৌশলীর পদ থেকে ছাড়পত্র প্রদান করা হয়েছে এবং গত ৩০ আগস্ট গোপালপুর হতে আগত নতুন উপজেলা প্রকৌশলী কালিহাতীতে রিপোর্ট করেছেন বলে জানাগেছে।

দূর্নীতিগ্রস্থ প্রকৌশলী মোঃ ছানোয়ার হোসেন তার পদায়িত নতুন কর্মস্থলে যোগদান না করে বদলী আদেশ বাতিল করার অপচেষ্টা হিসাবে স্থানীয় এমপিসহ ও এলজিইডির উর্ধতন কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিচ্ছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন।

​এ বিষয়ে মুঠোফোনে ০১৭০৮-১৬১৪৬৯ বার বার যোগাযোগের চেষ্টা করা হলে উপজেলা প্রকৌশলী ছানোয়ার হোসেন ফোন রিসিভ করেনি।

উপজেলা প্রকৌশলী ছানোয়ার হোসেনের চেয়ার আকড়ে থাকার ​বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং পদায়নকৃত নতুন প্রকৌশলীকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com