1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalihatipratidin@gmail.com : kalihatipratidin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় অবৈধ বালু ব্যবসায় কালিহাতী প্রশাসনের হানা, জরিমানা ৪ লাখ” শিক্ষার মানোন্নয়নে কালিহাতি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাদকবিরোধী অভিযান কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বদলি আদেশ কাগজেই! কালিহাতীতে দায়িত্ব ছাড়ছেন না প্রকৌশলী ছানোয়ার—পেছনে কার শক্তিশালী ‘খুঁটি জোর ’? লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ না থাকায় কালিহাতীতে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি কালিহাতীতে আগস্টজুড়ে ২৪ মোবাইল কোর্ট: ৭৩ মামলায় ১২ লাখ টাকার বেশি জরিমানা, কারাদণ্ড ৪৯ জনের অনিয়মের অভিযোগে বদলি হলেও চেয়ার ছাড়ছেন না কালিহাতী উপজেলা প্রকৌশলী ! এলেঙ্গা পৌলিতে অবৈধ সিসা ও মবিল কারখানা বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও

লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ না থাকায় কালিহাতীতে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ Time View

লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ না থাকায় কালিহাতীতে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, কালিহাতী (টাঙ্গাইল) :
টাঙ্গাইলের কালিহাতীতে মাংস বিক্রয় কেন্দ্রের প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং পশুর স্বাস্থ্য সনদ ছাড়া পশু জবাই করায় দুই মাংস ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাজিবাড়ি বাজার ও বল্লা বাজারে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম।

​অভিযান পরিচালনাকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাইম আল সালাউদ্দিন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
​অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম জানান, অভিযুক্ত দুই ব্যবসায়ীর কারও কাছেই উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের দেওয়া মাংস বিক্রয় কেন্দ্রের বৈধ লাইসেন্স ছিল না। এছাড়া পশু জবাইয়ের পূর্বে ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে কোনো প্রত্যয়নও নেওয়া হয়নি। আইন অমান্য করায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দুই ব্যবসায়ীকে পৃথকভাবে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
​তিনি আরও সতর্ক করে বলেন, “সাধারণ মানুষের জন্য নিরাপদ মাংস নিশ্চিত করতে লাইসেন্স গ্রহণ ও পশুর স্বাস্থ্য সনদ নেওয়া বাধ্যতামূলক। জনস্বার্থে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com