1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalihatipratidin@gmail.com : kalihatipratidin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় অবৈধ বালু ব্যবসায় কালিহাতী প্রশাসনের হানা, জরিমানা ৪ লাখ” শিক্ষার মানোন্নয়নে কালিহাতি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাদকবিরোধী অভিযান কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বদলি আদেশ কাগজেই! কালিহাতীতে দায়িত্ব ছাড়ছেন না প্রকৌশলী ছানোয়ার—পেছনে কার শক্তিশালী ‘খুঁটি জোর ’? লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ না থাকায় কালিহাতীতে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি কালিহাতীতে আগস্টজুড়ে ২৪ মোবাইল কোর্ট: ৭৩ মামলায় ১২ লাখ টাকার বেশি জরিমানা, কারাদণ্ড ৪৯ জনের অনিয়মের অভিযোগে বদলি হলেও চেয়ার ছাড়ছেন না কালিহাতী উপজেলা প্রকৌশলী ! এলেঙ্গা পৌলিতে অবৈধ সিসা ও মবিল কারখানা বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাদকবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৬ Time View

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাদকবিরোধী অভিযান

যমুনা নদী থেকে অনুমোদনবিহীন বালু উত্তোলনে ২ জনের কারাদণ্ড, মাদক সেবনে আটক ৩ জনের ১ মাস করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক কালিহাতী, (টাঙ্গাইল)

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অনুমোদনবিহীনভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলন এবং মাদক সেবনের বিরুদ্ধে পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মাদক সেবনের পর অপ্রকৃতস্থ অবস্থায় জনশান্তি বিনষ্টের দায়ে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে কালিহাতী উপজেলাধীন যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে মো. মিলন, পিতা—মো. নবীর হোসেন, চরবালিদিয়া, নড়াইল এবং মো. রাজিব, পিতা—মো. মশিউর রহমান, চরবালিদিয়া, নড়াইল—উভয়কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া উপজেলার এলেঙ্গা ও সহদেবপুর ইউনিয়নে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক সেবনের পর অপ্রকৃতস্থ অবস্থায় থাকা তিনজনকে আটক করা হয়।
পরে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আটক তিনজনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলের এসআই মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং নৌ পুলিশের এসআই অমর কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন। এছাড়া গ্রাম পুলিশের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলের এসআই মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং নৌ পুলিশের এসআই অমর কুমার দাস মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন।

উত্তোলন ও মাদকের মতো সামাজনস্বার্থে অবৈধ বালুজিক অপরাধের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com