1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalihatipratidin@gmail.com : kalihatipratidin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় অবৈধ বালু ব্যবসায় কালিহাতী প্রশাসনের হানা, জরিমানা ৪ লাখ” শিক্ষার মানোন্নয়নে কালিহাতি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাদকবিরোধী অভিযান কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বদলি আদেশ কাগজেই! কালিহাতীতে দায়িত্ব ছাড়ছেন না প্রকৌশলী ছানোয়ার—পেছনে কার শক্তিশালী ‘খুঁটি জোর ’? লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ না থাকায় কালিহাতীতে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি কালিহাতীতে আগস্টজুড়ে ২৪ মোবাইল কোর্ট: ৭৩ মামলায় ১২ লাখ টাকার বেশি জরিমানা, কারাদণ্ড ৪৯ জনের অনিয়মের অভিযোগে বদলি হলেও চেয়ার ছাড়ছেন না কালিহাতী উপজেলা প্রকৌশলী ! এলেঙ্গা পৌলিতে অবৈধ সিসা ও মবিল কারখানা বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও

কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৪ Time View

কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, কালিহাতী (টাঙ্গাইল):

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মহিলা দলের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা মহিলা দলের সাবেক নেত্রী রহিমা আক্তারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, চিকিৎসক পরিষদের অন্যতম নেতা অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহর আলী ও মোজাম্মেল হক হিরু,টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আউয়াল, উপজেলা বিআরডিবি সাবেক চেয়ারম্যান আনছার আলী শিকদার, বিএনপি নেতা এ্যাডভোকেট মোবারক হোসেন, টাঙ্গাইল শহর মহিলা দলের সাবেক সভানেত্রী শাহানাজ পারভীন, উপজেলা মহিলা দলের সাবেক সাধারন সম্পাদক রেখা আক্তার, উপজেলা ছাত্রদলের আহবায়ক শেখ আমিনুল ইসলাম প্রমূখ।

অতিথিরা তাদের বক্তব্যে দলের সার্বিক কার্যক্রম ও নারীদের অধিকার রক্ষায় মহিলা দলের অবদানের কথা তুলে ধরেন। তারা দলকে আরও সুসংগঠিত করে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহ্বান জানান।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক।

​অনুষ্ঠানে উপজেলা মহিলা দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com