1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalihatipratidin@gmail.com : kalihatipratidin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় অবৈধ বালু ব্যবসায় কালিহাতী প্রশাসনের হানা, জরিমানা ৪ লাখ” শিক্ষার মানোন্নয়নে কালিহাতি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাদকবিরোধী অভিযান কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বদলি আদেশ কাগজেই! কালিহাতীতে দায়িত্ব ছাড়ছেন না প্রকৌশলী ছানোয়ার—পেছনে কার শক্তিশালী ‘খুঁটি জোর ’? লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ না থাকায় কালিহাতীতে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি কালিহাতীতে আগস্টজুড়ে ২৪ মোবাইল কোর্ট: ৭৩ মামলায় ১২ লাখ টাকার বেশি জরিমানা, কারাদণ্ড ৪৯ জনের অনিয়মের অভিযোগে বদলি হলেও চেয়ার ছাড়ছেন না কালিহাতী উপজেলা প্রকৌশলী ! এলেঙ্গা পৌলিতে অবৈধ সিসা ও মবিল কারখানা বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও

যমুনায় অবৈধ বালু ব্যবসায় কালিহাতী প্রশাসনের হানা, জরিমানা ৪ লাখ”

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ Time View

“যমুনায় অবৈধ বালু ব্যবসায় কালিহাতী প্রশাসনের হানা, জরিমানা ৪ লাখ”

কালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় মোবাইল কোর্টের অভিযান
ভেক্যুর সিলিন্ডার হেড ভেঙে ইঞ্জিন বিকল
থানাঘাটে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে অভিযান

নিজস্ব প্রতিবেদক কালিহাতী (টাঙ্গাইল):

টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার যমুনা নদীর থানাঘাট এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোলাইমান নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা এবং মিরাজ নামের অপর একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া বালু পরিবহনের সঙ্গে জড়িত তিনজন শ্রমিককে পৃথকভাবে সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। শ্রমিকদের ওপর আরোপিত অর্থদণ্ড তাদের নিয়োগকারী মালিকরা পরিশোধ করেন।
অভিযানের সময় অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত একটি ভেক্যুর সিলিন্ডার হেড ভেঙে ইঞ্জিন বিকল করে দেওয়া হয়। একইসঙ্গে একটি ব্যাটারি জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পরিচালিত এ মোবাইল কোর্টে সবমিলিয়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
প্রশাসনের এ অভিযানের মাধ্যমে যমুনা নদীতে অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com