1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalihatipratidin@gmail.com : kalihatipratidin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
হানি ট্র্যাপ চক্রের তিন নারীসহ বেশ কয়েকজন এখন কারাগারে। কালিহাতীতে কৃষি জমির মালিকানা, ডিজিটাল সেবা ও জলবায়ু সংকট: মাঠপর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা প্রশাসকের সঙ্গে কালিহাতী উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত এলেঙ্গায় অপরাধের জাল! মাদক, চাঁদাবাজি ও ‘হানিট্র্যাপ’ ঘিরে তোলপাড় কালিহাতী পৌর ৪নং ওয়ার্ড দক্ষিণ বেতডোবা পূজা মণ্ডপ পরিদর্শন ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান ন্যাশনাল ব্যাংক কালিহাতী শাখায় উৎসবমুখর পরিবেশে গ্রাহকসেবা প্রদান কালিহাতী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত, চালক-ব্যবসায়ীদের দেওয়া হলো সতর্কবার্তা মসজিদের পাশে প্লাস্টিক পুড়িয়ে বার্নিশ অয়েল তৈরির অভিযোগ বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ গ্রামবাসী, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি কালিহাতীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কালিহাতী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত, চালক-ব্যবসায়ীদের দেওয়া হলো সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৭৮ Time View

কালিহাতী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান
ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত, চালক-ব্যবসায়ীদের দেওয়া হলো সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক, কালিহাতী (টাঙ্গাইল) :

টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম।
অভিযানকালে কালিহাতী বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে সড়কের ওপর যত্রতত্র গাড়ি পার্কিং না করা এবং মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখার জন্য চালক ও স্থানীয় ব্যবসায়ীদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ড এলাকায় যানজটের অন্যতম কারণ হিসেবে ফুটপাত ও সড়কের জায়গা দখল, অনিয়ন্ত্রিত পার্কিং এবং সড়কের ওপর বিভিন্ন ধরনের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার বিষয়টি চিহ্নিত করা হয়েছে। এসব কারণে পথচারীদের চলাচল ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।
অভিযান সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম বলেন,
“সাধারণ পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা এবং কালিহাতী বাসস্ট্যান্ড এলাকার দীর্ঘদিনের যানজট নিরসনে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।”
অভিযান পরিচালনাকালে কালিহাতী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় সচেতন মহল ও সাধারণ পথচারীরা সন্তোষ প্রকাশ করে বলেন, অভিযানের পাশাপাশি নিয়মিত তদারকি ও কার্যকর ব্যবস্থা অব্যাহত থাকলে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকার যানজট অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com